সাজেকের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে আমাদের রিসোর্ট পুড়ে গেছে — দোয়া করবেন যেন আরও ভালোভাবে ফিরে আসতে পারি। সাজেক ট্যুরে সাহায্য লাগলে কল করুন 01817-722572।

সাজেকের প্রবেশমুখে · মিজোরাম ভিউ ইকো রিসোর্ট

রুইলুই পাড়া · সাজেক ভ্যালি

ভোরের আলোয় মিজোরামের মেঘ

সাজেকের পূর্বপ্রান্তে ৭টি মিজোরাম ভিউ রুম — বিছানায় শুয়েই দেখুন পাহাড়ের সারি, মেঘ আর মেঘের আড়াল থেকে সূর্যোদয়।

  • ৳2,000 থেকে / রাত
  • Google 5.0
  • ১৮০° মিজোরাম ভিউ

01 — The name

Fodang Thang — চাকমা ভাষায় “ভোরের আলো”।

মিজোরাম ভিউ রুম
৭
পাহাড় ও মেঘের দৃশ্য
১৮০°
Google রেটিং
৫.০

রুমে শুয়েই সূর্যোদয়

সাজেকের মূল পর্যটন এলাকা রুইলুই পাড়ায়, মূল সড়কের পূর্ব পাশে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা ৩ তলা রিসোর্ট। ২য় তলায় তিনটি (কৌমুদি, খুম, নখা) ও ৩য় তলায় চারটি (অদ্রি, আভা, নিম্বাস, আইচুক) — মোট ৭টি কক্ষ, সবগুলোতে হাই কমোড যুক্ত এটাচ বাথরুম।

৩য় তলার প্রতিটি রুমের সাথে পূর্বমুখী মিজোরাম ভিউ ব্যক্তিগত বারান্দা। ২য় তলায় বড় পরিবার বা দলের জন্য পূর্বমুখী কমন বারান্দা। রিসোর্টটি পূর্ব পাশে হওয়ায় ভোরের প্রথম রবির কিরণ এসে ধরা দেয় প্রতিটি রুমে।

পাহাড়ের পাদদেশে হওয়ায় মিজোরামের বড় বড় পাহাড়ে সৃষ্ট মেঘ সরাসরি এসে জমা হয় রিসোর্টের আঙিনায়। মেঘ দেখতে খুব ভোরে উঠে কোথাও যাওয়ার দরকার নেই।

02 — Where you sleep

মিজোরাম ভিউ রুমগুলো

পুরো রিসোর্ট (৭টি রুম) একসাথে বুক করতে কল করুন 01817-722572

03 — In every room

রুমের বৈশিষ্ট্যসমূহ

বাঁশ ও কাঠের সাজে প্রতিটি রুম আলাদা — কিন্তু আরামের সব কিছু প্রতিটিতেই।

  • মিজোরাম ভিউ
  • ক্লাউড ভিউ
  • কাপল বেড
  • ৫ ফুট বারান্দা
  • হাই কমোড
  • জেনারেটর ব্যাকআপসন্ধ্যা ৬টা – রাত ১১টা
  • পরিবেশবান্ধব সাজসজ্জা
  • গিজার / ওয়াটার হিটার
  • ব্যাকআপ লাইট
  • সাবান + শ্যাম্পু + টয়লেট টিস্যু
  • ২৪/৭ কাস্টমার সাপোর্ট
  • সহজ বুকিং

04 — Why stay here

মেঘ, পাহাড় আর আন্তরিক আতিথেয়তা

ভিডিওতে দেখে নিন রুম, বারান্দা আর মিজোরামের মেঘ।

  • চমৎকার লোকেশন

    সাজেক ভ্যালির প্রবেশমুখে, মিজোরামের পাহাড়ের সামনে।

  • মিজোরাম ভিউ

    রুম আর বারান্দা থেকেই মিজোরামের মেঘ ও পাহাড়।

  • প্রথম সূর্যের আলো

    রিসোর্ট পূর্ব পাশে, তাই ভোরের প্রথম রোদ আসে সরাসরি রুমে।

  • পরিবার ও শিশুবান্ধব

    বড় পরিবার ও দলের জন্য কমন বারান্দা, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ।

  • নিরাপদ ও নিশ্চিন্ত

    অতিথিদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার।

  • জেনারেটর ব্যাকআপ

    সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।

  • ট্যুর গাইড

    প্রয়োজনে স্থানীয় গাইডের ব্যবস্থা করে দিই।

  • ২৪/৭ সেবা

    রিসোর্টের টিম সবসময় আপনার পাশে।

  • পরিবেশবান্ধব

    বাঁশ ও কাঠে গড়া ৭টি কক্ষের ছোট্ট ইকো রিসোর্ট।

05 — Guests say

অতিথিদের অভিজ্ঞতা

5.0 Google reviews
★★★★★

I recently had the pleasure of staying at Fodang Thang Resort with my family members, and it was an absolutely fantastic experience! The rooms were immaculate, spacious, and beautifully decorated, providing a perfect mix of comfort and elegance. The staff's service was outstanding—they were always attentive, polite, and went above and beyond to make our stay memorable. The location is…

Shanewas ShakhawatGoogle review
★★★★★

অসম্ভব সুন্দর একটা সময় গেলো, জীবনে একবার হলেও এইরকম জায়গায় আসা উচিৎ

Abir YesinGoogle review
★★★★★

রিসোর্ট এর ভাইদের ভালোবাসায় আমরা খুবই খুশি, এই রিসোর্টে সুন্দর ভিউ পাওয়া যায় সকালে মেঘের

Gadget FoysalGoogle review
★★★★★

Thank you for the best service ever.

Jahid KhanGoogle review
★★★★★

Good... And their service also 100/100

Muhammad TanvirGoogle review
★★★★★

The experience was pretty good. They provided essential facilities.

Md. Arafath HoshenGoogle review
★★★★★

Wonderful resort

Emran EmoGoogle review
★★★★★

My first visit — very beautiful views.

Rahad SowdagorGoogle review
★★★★★

Best Mizoram View Macha. One of the best Mizoram View Resorts in Sajek, offering a 180 degree Mizoram view Macha. Thank you

MD Harunur RashidGoogle review

06 — Reserve

তিন ধাপে বুকিং

  1. ১
    তারিখ ও রুম বেছে নিনচেক-ইন 12:00 · চেক-আউট 11:00
  2. ২
    টোকেন মানি দিনরুমপ্রতি ১,০০০ টাকা টোকেন মানি — বাকিটা চেক-ইনের ২৪ ঘণ্টা আগে
  3. ৩
    কনফার্মেশন পেয়ে যানইমেইলে রসিদ, প্রয়োজনে আমরা কল করে নিশ্চিত করি

বুকিংয়ের নীতিমালা

০১বুকিংয়ের আগে জানুন

ফদাংতাং রিসোর্টে আমাদের কাঠের কটেজগুলো আপনাকে একটি অনন্য ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কটেজগুলোর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে, দয়া করে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করার অনুরোধ করছি:

  • ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করুন।
  • রুমের চার্জিং পোর্টে ওয়াটার হিটার কিংবা কেতলি, রাইসকুকার ইত্যাদি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একান্ত বাধ্য হলে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্দিষ্ট স্থানে ব্যবহার করা যেতে পারে।
  • ধূমপান নিষিদ্ধ: রুমের ভেতরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপানের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।
  • খোলা আগুন ব্যবহার: কটেজের ভেতরে মশার কয়েল, মোমবাতি, আগুন বা যেকোনো খোলা আগুনের ব্যবহার থেকে বিরত থাকুন।
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: কটেজ এবং এর চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। যেকোনো আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।
  • সম্পদের যত্ন: কাঠের আসবাবপত্র, দেয়াল এবং অন্যান্য সম্পদের প্রতি যত্নশীল হোন। ইচ্ছাকৃত ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
  • শান্তি বজায় রাখা: যেহেতু কাঠের কটেজ, তাই অন্য অতিথিদের সম্মান করে রাত ১০টার পর শব্দ করা থেকে বিরত থাকুন।
  • প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণ: গাছপালা ও পরিবেশ রক্ষার প্রতি যত্নশীল থাকুন।

এই নীতিমালা ভঙ্গ করলে আপনার বুকিং তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে এবং কোনো ধরনের অর্থ ফেরত দেওয়া হবে না। আপনার সহযোগিতা আমাদের কাঠের কটেজ গুলোর মাধুর্য ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। ধন্যবাদ!

০২ক্ষতিপূরণ নীতি

রিসোর্টের সম্পদের ক্ষতির নীতিমালা: আমাদের কটেজ বা এর অন্তর্ভুক্ত সম্পদের আপনার মাধ্যমে কোনো ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে দায়ভার গ্রহণ করতে হবে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে আপনি বাধ্য।

আমাদের রিসোর্টে নিরাপদ ও মনোরম পরিবেশ বজায় রাখতে আপনার সহযোগিতা এবং সচেতনতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

০৩শিশু সংক্রান্ত নীতি

ফদাংতাং রিসোর্টে আপনার পরিবারকে নিজের গৃহের মতো আরামে থাকার প্রতিশ্রুতি প্রদান করে। তাই আমরা চাই, পরিবারের ছোট সদস্যদের নিয়ে আমাদের আঙিনায় আসুন। আমাদের শিশু নীতিমালা নিম্নরূপ:

  • ১০ বছর বা তার কম বয়সী শিশুরা তাদের বাবা-মার সঙ্গে একটি বেড শেয়ার করলে তাদের থাকার জন্য কোনো অতিরিক্ত খরচ নেই। এই বয়সের শিশুদের জন্য আলাদা বেড প্রদান করা হয় না, তবে প্রয়োজন অনুসারে বালিশ দেয়া যাবে।
  • ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতি রাতে ৫০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য। আরামের জন্য একটি অতিরিক্ত বেড, লেপ ও বালিশ নিয়ে ফ্লোরে আলাদা বিছানা করা যাবে।

আপনার বোঝাপড়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সপরিবারে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি!

০৪অগ্রিম জমার নীতি

আমাদের রিসোর্টে আপনার আগমন নিশ্চিত করতে, নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতি রুমের জন্য টোকেন মানি হিসেবে অগ্রিম ১০০০ টাকা পরিশোধ করা আবশ্যক। এই অগ্রিম পরিশোধ আপনার বুকিং নিশ্চিত করবে।

কিভাবে ১০০০ টাকা পরিশোধ করবেন: আপনার বুকিং নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট লিংকের মাধ্যমে ১০০০ টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে আপনার প্রদত্ত ইমেইলে একটি নিশ্চিতকরণ ইমেইলের মাধ্যমে বিল পাঠানো হবে। যদি কোনো কারণে ইমেইল না পান, অনুগ্রহ করে দ্রুত আমাদের প্রতিনিধি ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp) এর সাথে যোগাযোগ করুন।

  • মনে রাখবেন: পেমেন্ট সম্পন্ন না করা বা আমাদের থেকে নিশ্চিতকরণ ইমেইল না পাওয়া পর্যন্ত আপনার বুকিং নিশ্চিত বলে বিবেচিত হবে না।
  • জেনে রাখা ভালো: টোকেন মানি সম্পূর্ণ অফেরতযোগ্য। তাই পেমেন্ট করার আগে আপনার বুকিং তারিখ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে পেমেন্ট করার জন্য অনুরোধ করছি।

কিভাবে টাকা জমা দিবেন?

  • বিকাশ (মার্চেন্ট): বিকাশ অ্যাপের মেন্যুতে গিয়ে পেমেন্ট (Payment) সিলেক্ট করতে হবে। তারপর আমাদের বিকাশ নম্বর ০১৯২৪০৭৮৮৩৯ অথবা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে। ০১৯২৪০৭৮৮৩৯ ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট রিসিভ করা হয় না।
  • ব্যাংকে: শাহজালাল ইসলামী ব্যাংক · একাউন্ট নাম: সফর ট্যুরিজম · একাউন্ট নম্বর: ৪০০৩১১১০০০১৪২৫৩ · শাখা: ধানমন্ডি · রাউটিং নম্বর: ১৯০২৬১১৮৮

অবশিষ্ট টাকা পরিশোধ: ১০০০ টাকা টোকেন মানি জমা দিলে আপনার বুকিং কনফার্ম হবে। রুম বুকিংয়ের অবশিষ্ট টাকা আপনাকে চেক-ইন করার ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ পরিশোধ করতে হবে। যদি ২৪ ঘণ্টা আগে অবশিষ্ট টাকা পরিশোধ না করেন, তবে আপনার বুকিং ক্যান্সেল হিসেবে ধরা হবে এবং আপনার দেয়া অগ্রিম টোকেন মানি (১০০০ টাকা) ফেরত প্রদান করা হবে না।

পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp)। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!

০৫বুকিং সমন্বয়

ফদাংতাং রিসোর্টের প্রতিটি রুম স্বতন্ত্র কিংবা আলাদা, তাই বুকিংয়ের আগে বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে কিংবা ভিডিও/ছবি দেখে যাচাই করুন। একবার বুকিং সম্পন্ন হলে আগমনের পর রুম পরিবর্তন করা যাবে না। তবে চেক-ইন করার সময় যদি অন্য রুম খালি থাকে, নির্দিষ্ট চার্জ দিয়ে আপনি রুম পরিবর্তনের সুযোগ পেতে পারেন।

তারিখ পরিবর্তন সংক্রান্ত নীতিমালা: যদি আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে থাকেন, তাহলে মূল বুকিং তারিখের তিন মাসের মধ্যে একবার তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। তারিখ পরিবর্তনের জন্য চেক-ইন তারিখের কমপক্ষে ৫ দিন আগে আমাদের জানাতে হবে।

তারিখ পরিবর্তনের কিংবা কোন সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২

০৬বুকিং বাতিলের শর্তাবলী

চেক-ইনের ৪ দিন আগে বা তার আগে রুমের বুকিং বাতিল করলে: আপনি রিফান্ড পাবেন, তবে এক্ষেত্রে চার্জ হিসেবে কেটে নেওয়া হবে:

  • অফেরতযোগ্য ১০১৩ টাকা অগ্রিম পরিশোধ।
  • যেকোনো পেমেন্ট ফি (যেমন, বিকাশ বা ব্যাংক ফি)।

চেক-ইনের ৪ দিনের মধ্যে রুমের বুকিং বাতিল করলে: আপনাকে কোনো রিফান্ড প্রদান করা হবে না। শুধু তখনই রিফান্ড দেওয়া হবে, যদি আমরা উক্ত তারিখে রুমটি পুনরায় বুক কিংবা ভাড়া দিতে পারি — সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হবে।

বিশেষ বুকিংয়ের জন্য কোনো রিফান্ড নেই: শুক্রবার, সরকারি ছুটি বা ডিসকাউন্টেড প্যাকেজের জন্য করা পেমেন্টগুলো অফেরতযোগ্য।

আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত! যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২।

প্রশ্ন আছে? 01817-722572 · WhatsApp

08 — Getting here

সাজেকে কীভাবে আসবেন

ঢাকা থেকে বাসে খাগড়াছড়ি, সেখান থেকে চাঁদের গাড়ি বা সিএনজিতে দীঘিনালা হয়ে সাজেক। পথে নির্দিষ্ট সময়ে আর্মি এসকর্ট থাকে — রওনা দেওয়ার আগে আমাদের কল করে সময় জেনে নিন। রিসোর্টটি রুইলুই পাড়ায় মূল সড়কের পূর্ব পাশে।

  • রুইলুই পাড়া, সাজেক ভ্যালি, বাঘাইছড়ি, রাঙামাটি
  • চেক-ইন 12:00 · চেক-আউট 11:00
  • 01817-722572 · প্রতিদিন, ২৪ ঘণ্টা
ম্যাপে দেখুন