
ফদাং তাং রিসোর্ট · সম্পূর্ণ রিসোর্ট
Full Resort
- ৳22,000 / রাত
- Up to 20 guests
01 — The room
Full Resort সম্পর্কে
ফদাং তাং রিসোর্ট সাজেকের অন্যতম প্রাচীন মিজোরাম ভিউ রিসোর্ট (Mizoram View Resort)। সাজেকের মূল পর্যটন এলাকা রুইলুই পাড়ায় মূল সড়কের পূর্ব পার্শ্বে নিরিবিলি পরিবেশে গড়ে তোলা ৩ তলা রিসোর্টে – ২য় তলায় তিনটি (কৌমুদি – ২৫০০ টাকা, খুম – ৩৫০০ টাকা, নখা -৩৫০০ টাকা) ও ৩য় তলায় চারটি (অদ্রি – ৪৫০০ টাকা, আইচুক – ৪৫০০ টাকা, আভা – ৪৫০০ টাকা, নিম্বাস – ৪৫০০ টাকা) করে মোট ৭টি কক্ষ রয়েছে। ২য় তলায় ১টি কাপল (কৌমুদি ) ও ২টি ডাবল বেডেড রুম (খুম, নখা) আর ৩য় তলায় ৪টি কাপল রুম রয়েছে গিজারসহ। সবগুলো রুমের সাথে হাই কমোড যুক্ত এটাচ বাথরুম।
৩য় তলার প্রতিটি রুমের সাথে আপনজনকে নিয়ে আড্ডা জমাতে পূর্বমুখী মিজোরাম ভিউ ব্যক্তিগত বারান্দা। ২য় তলার বড় পরিবার বা দলবলে আসলে, সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য পূর্বমুখী মিজোরাম ভিউ কমন বারান্দা। রিসোর্টটি পূর্ব পাশে তৈরি হওয়াতে ভোরের প্রথম রবির কিরণ এসে ধরা দেয় আমাদের প্রতিটি রুমে।
পাহাড়ের পাদদেশে হওয়াতে মিজোরামের বড় বড় পাহাড়ে সৃষ্ট মেঘ গুলো সরাসরি এসে জমা হয় আমাদের রিসোর্টের আঙিনায়। রুম থেকে শুধু পাহাড়ের সারি, মেঘ ও মেঘের আড়াল থেকে সূর্যের হাসি দেখার জন্য খুব ভোরে উঠে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। রুমে শুয়ে শুয়ে উপভোগ করতে পারেন প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। আপনার পছন্দের রুমটি এখনই নিশ্চিত করুন।
- অতিথি
- ২০ জন
- ভাড়া
- ৳22,000 / রাত
- চেক-ইন / আউট
- 12:00 / 11:00
02 — In the room
রুমের বৈশিষ্ট্যসমূহ
- মিজোরাম ভিউ
- ক্লাউড ভিউ
- কাপল বেড
- ৫ ফুট বারান্দা
- হাই কমোড
- জেনারেটর ব্যাকআপসন্ধ্যা ৬টা – রাত ১১টা
- পরিবেশবান্ধব সাজসজ্জা
- গিজার / ওয়াটার হিটার
- ব্যাকআপ লাইট
- সাবান + শ্যাম্পু + টয়লেট টিস্যু
- ২৪/৭ কাস্টমার সাপোর্ট
- সহজ বুকিং
03 — Video

আরও ভিডিও
চ্যানেল দেখুন04 — Before you book
বুকিংয়ের নীতিমালা
বুকিং করার আগে অনুগ্রহ করে নীতিমালাগুলো পড়ে নিন। যেকোনো প্রশ্নে কল করুন 01817-722572 বা WhatsApp।
০১বুকিংয়ের আগে জানুন
ফদাংতাং রিসোর্টে আমাদের কাঠের কটেজগুলো আপনাকে একটি অনন্য ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কটেজগুলোর সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে, দয়া করে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করার অনুরোধ করছি:
- ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিজ দায়িত্বে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করুন।
- রুমের চার্জিং পোর্টে ওয়াটার হিটার কিংবা কেতলি, রাইসকুকার ইত্যাদি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একান্ত বাধ্য হলে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্দিষ্ট স্থানে ব্যবহার করা যেতে পারে।
- ধূমপান নিষিদ্ধ: রুমের ভেতরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। ধূমপানের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।
- খোলা আগুন ব্যবহার: কটেজের ভেতরে মশার কয়েল, মোমবাতি, আগুন বা যেকোনো খোলা আগুনের ব্যবহার থেকে বিরত থাকুন।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: কটেজ এবং এর চারপাশের পরিবেশ পরিষ্কার রাখুন। যেকোনো আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন।
- সম্পদের যত্ন: কাঠের আসবাবপত্র, দেয়াল এবং অন্যান্য সম্পদের প্রতি যত্নশীল হোন। ইচ্ছাকৃত ক্ষতি করলে ক্ষতিপূরণ দিতে হতে পারে।
- শান্তি বজায় রাখা: যেহেতু কাঠের কটেজ, তাই অন্য অতিথিদের সম্মান করে রাত ১০টার পর শব্দ করা থেকে বিরত থাকুন।
- প্রাকৃতিক সৌন্দর্যের সংরক্ষণ: গাছপালা ও পরিবেশ রক্ষার প্রতি যত্নশীল থাকুন।
এই নীতিমালা ভঙ্গ করলে আপনার বুকিং তাৎক্ষণিকভাবে বাতিল করা হতে পারে এবং কোনো ধরনের অর্থ ফেরত দেওয়া হবে না। আপনার সহযোগিতা আমাদের কাঠের কটেজ গুলোর মাধুর্য ও নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে। ধন্যবাদ!
০২ক্ষতিপূরণ নীতি
রিসোর্টের সম্পদের ক্ষতির নীতিমালা: আমাদের কটেজ বা এর অন্তর্ভুক্ত সম্পদের আপনার মাধ্যমে কোনো ক্ষতি হলে তাৎক্ষণিকভাবে দায়ভার গ্রহণ করতে হবে। ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে আপনি বাধ্য।
আমাদের রিসোর্টে নিরাপদ ও মনোরম পরিবেশ বজায় রাখতে আপনার সহযোগিতা এবং সচেতনতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
০৩শিশু সংক্রান্ত নীতি
ফদাংতাং রিসোর্টে আপনার পরিবারকে নিজের গৃহের মতো আরামে থাকার প্রতিশ্রুতি প্রদান করে। তাই আমরা চাই, পরিবারের ছোট সদস্যদের নিয়ে আমাদের আঙিনায় আসুন। আমাদের শিশু নীতিমালা নিম্নরূপ:
- ১০ বছর বা তার কম বয়সী শিশুরা তাদের বাবা-মার সঙ্গে একটি বেড শেয়ার করলে তাদের থাকার জন্য কোনো অতিরিক্ত খরচ নেই। এই বয়সের শিশুদের জন্য আলাদা বেড প্রদান করা হয় না, তবে প্রয়োজন অনুসারে বালিশ দেয়া যাবে।
- ১০ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতি রাতে ৫০০ টাকা অতিরিক্ত চার্জ প্রযোজ্য। আরামের জন্য একটি অতিরিক্ত বেড, লেপ ও বালিশ নিয়ে ফ্লোরে আলাদা বিছানা করা যাবে।
আপনার বোঝাপড়া ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা সপরিবারে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছি!
০৪অগ্রিম জমার নীতি
আমাদের রিসোর্টে আপনার আগমন নিশ্চিত করতে, নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতি রুমের জন্য টোকেন মানি হিসেবে অগ্রিম ১০০০ টাকা পরিশোধ করা আবশ্যক। এই অগ্রিম পরিশোধ আপনার বুকিং নিশ্চিত করবে।
কিভাবে ১০০০ টাকা পরিশোধ করবেন: আপনার বুকিং নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট লিংকের মাধ্যমে ১০০০ টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে আপনার প্রদত্ত ইমেইলে একটি নিশ্চিতকরণ ইমেইলের মাধ্যমে বিল পাঠানো হবে। যদি কোনো কারণে ইমেইল না পান, অনুগ্রহ করে দ্রুত আমাদের প্রতিনিধি ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp) এর সাথে যোগাযোগ করুন।
- মনে রাখবেন: পেমেন্ট সম্পন্ন না করা বা আমাদের থেকে নিশ্চিতকরণ ইমেইল না পাওয়া পর্যন্ত আপনার বুকিং নিশ্চিত বলে বিবেচিত হবে না।
- জেনে রাখা ভালো: টোকেন মানি সম্পূর্ণ অফেরতযোগ্য। তাই পেমেন্ট করার আগে আপনার বুকিং তারিখ সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে পেমেন্ট করার জন্য অনুরোধ করছি।
কিভাবে টাকা জমা দিবেন?
- বিকাশ (মার্চেন্ট): বিকাশ অ্যাপের মেন্যুতে গিয়ে পেমেন্ট (Payment) সিলেক্ট করতে হবে। তারপর আমাদের বিকাশ নম্বর ০১৯২৪০৭৮৮৩৯ অথবা QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে হবে। ০১৯২৪০৭৮৮৩৯ ছাড়া অন্য কোনো নাম্বারে পেমেন্ট রিসিভ করা হয় না।
- ব্যাংকে: শাহজালাল ইসলামী ব্যাংক · একাউন্ট নাম: সফর ট্যুরিজম · একাউন্ট নম্বর: ৪০০৩১১১০০০১৪২৫৩ · শাখা: ধানমন্ডি · রাউটিং নম্বর: ১৯০২৬১১৮৮
অবশিষ্ট টাকা পরিশোধ: ১০০০ টাকা টোকেন মানি জমা দিলে আপনার বুকিং কনফার্ম হবে। রুম বুকিংয়ের অবশিষ্ট টাকা আপনাকে চেক-ইন করার ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ পরিশোধ করতে হবে। যদি ২৪ ঘণ্টা আগে অবশিষ্ট টাকা পরিশোধ না করেন, তবে আপনার বুকিং ক্যান্সেল হিসেবে ধরা হবে এবং আপনার দেয়া অগ্রিম টোকেন মানি (১০০০ টাকা) ফেরত প্রদান করা হবে না।
পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২ (WhatsApp)। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ!
০৫বুকিং সমন্বয়
ফদাংতাং রিসোর্টের প্রতিটি রুম স্বতন্ত্র কিংবা আলাদা, তাই বুকিংয়ের আগে বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে কিংবা ভিডিও/ছবি দেখে যাচাই করুন। একবার বুকিং সম্পন্ন হলে আগমনের পর রুম পরিবর্তন করা যাবে না। তবে চেক-ইন করার সময় যদি অন্য রুম খালি থাকে, নির্দিষ্ট চার্জ দিয়ে আপনি রুম পরিবর্তনের সুযোগ পেতে পারেন।
তারিখ পরিবর্তন সংক্রান্ত নীতিমালা: যদি আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে থাকেন, তাহলে মূল বুকিং তারিখের তিন মাসের মধ্যে একবার তারিখ পরিবর্তনের সুযোগ পাবেন। তারিখ পরিবর্তনের জন্য চেক-ইন তারিখের কমপক্ষে ৫ দিন আগে আমাদের জানাতে হবে।
তারিখ পরিবর্তনের কিংবা কোন সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২
০৬বুকিং বাতিলের শর্তাবলী
চেক-ইনের ৪ দিন আগে বা তার আগে রুমের বুকিং বাতিল করলে: আপনি রিফান্ড পাবেন, তবে এক্ষেত্রে চার্জ হিসেবে কেটে নেওয়া হবে:
- অফেরতযোগ্য ১০১৩ টাকা অগ্রিম পরিশোধ।
- যেকোনো পেমেন্ট ফি (যেমন, বিকাশ বা ব্যাংক ফি)।
চেক-ইনের ৪ দিনের মধ্যে রুমের বুকিং বাতিল করলে: আপনাকে কোনো রিফান্ড প্রদান করা হবে না। শুধু তখনই রিফান্ড দেওয়া হবে, যদি আমরা উক্ত তারিখে রুমটি পুনরায় বুক কিংবা ভাড়া দিতে পারি — সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেয়া হবে।
বিশেষ বুকিংয়ের জন্য কোনো রিফান্ড নেই: শুক্রবার, সরকারি ছুটি বা ডিসকাউন্টেড প্যাকেজের জন্য করা পেমেন্টগুলো অফেরতযোগ্য।
আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত! যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন: ০১৮১৭৭২২৫৭২।












